৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ

বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ২০:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৯

একজন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার, আরেকজন বলিউড শাহেনশাহ; ৩২ বছর পর এক সিনেমায় হাজির হচ্ছেন ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি নির্মাণ করছেন ‘জয় ভীম’খ্যাত টি জে গনভেল।

এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে ‘থালাইভার ১৭০’ নামে অভিহিত করা হচ্ছে। গত কয়েক দিন ধরে এই ছবির শিল্পী-কুশলীদের নাম এক এক করে ঘোষণা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় চমকটা মঙ্গলবার (৩ অক্টোবর) দেওয়া হলো। জানানো হয়, ছবিতে অমিতাভ বচ্চন থাকছেন। এই খবরে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভারতীয় দর্শকের মনে। কারণ দুই কিংবদন্তিকে একসঙ্গে পর্দায় দেখতে পারা তাদের জন্য বড় প্রাপ্তি।

বচ্চনের একটি ছবি পোস্ট করে প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনের সোশ্যাল হ্যান্ডেলে বলা হয়েছে, “বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেলো।”

বর্তমান সময়ে রজনী ও অমিতাভ ছবিটিতে চমক হিসেবে আরও একজন অভিনেতা থাকছেন। যাকে মঙ্গলবার (৩ অক্টোবর) পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি ফাহাদ ফাসিল; মালায়লাম সিনেমার তুখোড় অভিনেতা। এছাড়া ‘বাহুবলী’খ্যাত রানা ডাজ্ঞুবতীও যোগ দিয়েছেন এই ছবিতে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘থালাইভার ১৭০’র সংগীতে থাকছেন হালের সেনসেশন অনিরুদ্ধ রবিচন্দর। যিনি সাম্প্রতিক সময়ের তুমুল আলোচিত ‘জাওয়ান’ ও ‘জেলার’র সংগীতায়োজন করেছেন। তাকেও একই কায়দয়ায় পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ছবিটিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। সবমিলিয়ে বেশ বড় পরিসরেই ছবিটি নির্মিত হচ্ছে।

উল্লেখ্য, রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ১৯৯১ সালে তাদেরকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। নতুন ছবিতে যুক্ত হলেন তারাও- ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়র, রানা ডাজ্ঞুবতি

/কেআই/এমএম/
সম্পর্কিত
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
৮৪ বছরে এসে বড় আফসোস অমিতাভের, কী সেই আক্ষেপ
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল