সিনেমা দেখার জন্য অফিসে ছুটি ঘোষণা!

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১২:৪৭আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৩:৩৮

তামিল সিনেমার সুপারস্টার তিনি। দুই বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন। তাই তামিলনাড়ুতে বিরাজ করছে তুমুল উচ্ছ্বাস-উন্মাদনা। সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে দর্শক। এমনকি বিভিন্ন অফিসে কর্মীদের ছুটি ঘোষণাও করা হয়েছে!

এমন অবাক করা কাণ্ড যার ক্ষেত্রে ঘটে, তিনি রজনীকান্ত। এর আগেও তার সিনেমা নিয়ে এরকম ঘটনা ঘটেছে। আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘জেইলার’। এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ১০ আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। যাতে কর্মীরা প্রথম দিনই ছবিটি দেখতে পারে। শুধু তাই নয়, রিপোর্ট বলছে, বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেওয়া হয়েছে।

‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নোটিশে বলা হয়েছে, “সুপারস্টার রজনীকান্তের ‘জেইলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের সাবেক কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।”

ওই নোটিশে রজনীকান্তকে নিজ প্রজন্মের পাশাপাশি দাদা, বাবা, পুত্র এবং নাতির প্রজন্মের সুপারস্টার বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

‘জেইলার’র দৃশ্যে রজনীকান্ত উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেইলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
৫০ বছরের ক্যারিয়ারে ‘কুলি’ এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি
৫০ বছরের ক্যারিয়ারে ‘কুলি’ এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
৩২ বছর পর একসঙ্গে রজনীকান্ত-অমিতাভ
মিউজিক ছাড়া ‘জেলার’ একটি অ্যাভারেজ সিনেমা: রজনীকান্ত
মিউজিক ছাড়া ‘জেলার’ একটি অ্যাভারেজ সিনেমা: রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র