আরিয়ানের জন্য গণপতি মন্দিরে যাচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১৪:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬:৪৭

২৮ দিন পর বাড়ি ফিরেছেন পুত্র আরিয়ান খান। তাই বাবা শাহরুখ খান ছেলের জন্য কমতি রাখছেন না কোনও কিছুই। 

জানা গেলো, এবার একই কারণে যাবেন মন্দিরে, দেবেন পূজা। মুসলিম পরিবার থেকে উঠে এলেও শাহরুখ খান গণপতি বা ভগবান গণেশের প্রতি ভক্তি দেখিয়েছেন আগেও। 

এর আগেও গণেশ চতুর্থীর সময় নিজ বাড়িতে বড় করে পূজা করেছেন তিনি। প্রতিবারই বসানো হয় গণেশের মূর্তি। এবারও টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সবার মঙ্গল কামনা করেছিলেন বলি তারকা।

এবার মুম্বাইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে যাবেন শাহরুখ। 

খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শাহরুখ তার ছেলের জন্য মুম্বাইয়ের এই মন্দিরে পূজা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, গতকাল (৩০ অক্টোবর) মাদক মামলায় জেল খেটে বাসায় ফিরেছেন আরিয়ান। এদিন শাহরুখের অট্টালিকা মান্নাতের বাইরে ঢাকঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ—সবকিছুই হয়েছে। 

পরিবারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নানারকম তথ্য পাওয়া যাচ্ছে মান্নাতের ভেতর থেকে।

ইতোমধ্যে আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ-গৌরি দম্পতি। ছেলের জন্য ডায়েটের তালিকাও তৈরি করেছেন মা। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের।

সূত্র: এনডিটিভি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প