কঠিন সময়ে শাহরুখের পাশে রাহুল, পাঠিয়েছেন চিঠি

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ১৫:৪৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫:৫৪

ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারে বাবা শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। গত ১৪ অক্টোবর রাহুল চিঠি লেখেন শাহরুখ বরাবর। 

বিষয়টি গতকাল (৩ নভেম্বর) প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

চিঠিতে রাহুল লেখেন, ‘সত্য বেশিদিন চাপা থাকে না; তা প্রকাশ্যে আসবেই। আমি জানি, আপনি খুব দরদি মানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম, যশ ছড়িয়ে রয়েছে। সেজন্যই সবাই আপনার পাশে রয়েছে।’

মাদককাণ্ডে আরিয়ান গ্রেফতারের পর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন শাহরুখের শুভানুধ্যায়ীরা। বলিউডের কলাকুশলীরা তো বটেই মহারাষ্ট্রের শাসক দল শিবসেনা ও ন্যাশনাল কংগ্রেস পার্টিও পাশে দাঁড়িয়েছে কিং খানের। 

গত ২ অক্টোবর একটি প্রমোদতরির পার্টি থেকে মাদক মামলায় আরিয়ানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরদিন তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় বারবার জামিন নাকচ হয় শাহরুখপুত্রের। অবশেষে ২৮ অক্টোবর তাকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। প্রায় এক মাস জেল কাটিয়ে ৩০ অক্টোবরে মান্নাতে ফেরেন শাহরুখতনয়। রাহুল গান্ধীর চিঠির ঠিক ১৬ দিন পর মুম্বাইয়ের আর্থার রোডের জেল থেকে ছাড়া পান আরিয়ান।   

সূত্র: জি-নিউজ

/এম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর