পদ্মশ্রী ‍হাতেও সমালোচকদের চোখ রাঙানি দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৩:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬:৩৪

নাম ঘোষণা হয়েছিল আগেই। গত সোমবার (৮ নভেম্বর) পদ্মশ্রীর পদক হাতে পেয়েছেন কঙ্গনা রনৌত। পদক হাতে পেয়েই ভক্তদের জন্য ভিডিও পোস্ট করেছেন এ তারকা।

তবে তাতেও সুর নরম করেননি মারকুটে এ অভিনেত্রী। বললেন, ‘টাকার চেয়ে শত্রুই বেশি তৈরি করেছি আমি।’

এ কাজ আবার কখন করলেন? এমন প্রশ্ন করার সুযোগ না দিয়ে ফের বললেন, ‘ঠিক যখনই আমি জাতীয় বিষয়াদি নিয়ে কথা বলতে শুরু করলাম, যখনই আমি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে বলতে শুরু করলাম।’

কঙ্গনা তার পোস্টে আরও বলেন, ‘শিল্পী হিসেবে অনেক পুরস্কার-ভালোবাসা পেয়েছি। তবে আজকের পুরস্কারটা পেয়েছি ভারতের একজন আদর্শ নাগরিক হিসেবে। খুব কম বয়সেই আমি এ ইন্ডাস্ট্রিতে আসি। ৮-১০ বছরের আগে সাফল্যের চেহারা দেখিনি। তবু অনেক ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন ও বড় সিনেমার আইটেম গান, বড় বড় নায়কদের সঙ্গে সিনেমা ও বড় প্রডাকশন হাউসকেও ফিরিয়ে দিয়েছি।’ 
এরপরই বিশেষ একটি গোষ্ঠীর উদ্দেশ্যে ছোড়েন বাক্যবাণ—‘তাই পুরস্কারটি অনেকের মুখ বন্ধ করে দেবে।’

পারফরমিং আর্টস ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন করন জোহর ও পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামি। সামি অবশ্য ২০১৬ সাল থেকে ভারতেরও নাগরিক। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদক নিয়ে ভারতবাসীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেন সামি।

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ

/এনটি/এফএ/এম/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন