অন্য এক ইলিয়াস কাঞ্চন!

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৩:২৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:০৬

নায়ক-সংগঠক ইলিয়াস কাঞ্চনকে সিনেমার বাইরেও দেখা গেছে রাজপথে; বিপ্লবীর বেশে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে তিনি এখনও কাজ করে চলেছেন অবিরাম।

এবার তাকে দেখা যাবে দরবেশের বেশে ইসলাম প্রচারক হিসেবে! তবে তা বাস্তবে বা সিনেমায় নয়, একটি বিশেষ নাটকে তিনি হাজির হচ্ছেন এভাবে। 

এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর রাত সাড়ে আটটায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এ দরবেশ কোনও সাধারণ কেউ নন; কুরআনের দরবেশ! যিনি কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়েছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কুরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। বিপরীতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মাতবর! শুরু হয় নাটকের নতুন মোড়।

নাটকের আরেকটি দৃশ্য ‘দরবেশ’ নাটকটি রচনা করেছেন শাহ আলম নূর। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বান প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প