ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৫, ২০:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ২০:৫৯

বাংলাদেশের রুপালি পর্দার খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

মিরাজুল মইন জয় বলেন, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের মেডিক্যাল বোর্ড অপারেশন ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এ কারণে পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়।

তিনি বলেন, লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী দিনগুলোতে পর পর ৩০টি সেশন—সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়।

তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তার দ্রুত আরোগ্যের আশায় আছি। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে কী করবেন কিয়ার স্টারমার?
লন্ডনে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত নাতির হাতে বাংলাদেশি বৃদ্ধা খুন, কাঠগড়ায় এনএইচএস ট্রাস্ট
লন্ডনকে টপকে আন্তর্জাতিক শিপিং সূচকে দ্বিতীয় স্থানে শাংহাই
সর্বশেষ খবর
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু