ইলিয়াস কাঞ্চনের নামে বাজার

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৪:০৯আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:৪৩

সিনে পর্দার বাইরেও নায়কোচিত কাজে প্রশংসিত ইলিয়াস কাঞ্চন। সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা নিহত হওয়ার পর প্রায় তিন দশক ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন এই অভিনেতা। এছাড়াও স্ত্রীর নামে পাবনার পাড় ঘোড়াদহে একটি উচ্চবিদ্যালয় স্থাপন করেছেন চিত্রনায়ক।

বর্তমানে তা কলেজে রূপান্তরেরও চেষ্টা করে যাচ্ছেন তিনি। মজার বিষয় হলো, এটির পাশেই বাজার গড়ে উঠেছে। স্থানীয়রা যার নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’। 

বিষয়টি নিয়ে আপ্লুত ইলিয়াস কাঞ্চন বললেন, ‘‘এলাকায় পুরনো একটি বাজার ছিল। কিছু কারণে সেটি ভেঙে দেওয়া হয়। এরপর স্থানীয়রা আমাদের স্কুলটির পাশে নতুন বাজার তৈরি করেছেন। তারাই আমার সম্মানে এটির নাম ‘কাঞ্চন বাজার’ দিয়েছেন। কিছু দিন আগে আমি স্কুলে গিয়ে বিষয়টি জানতে পারি। এটা আসলে স্থানীয়দের ভালোবাসা।’’

স্ত্রী জাহানারার সঙ্গে কাঞ্চন স্কুল প্রসঙ্গে এই তারকা বলেন, ‘১৯৯৫ সাল থেকে আমাদের স্কুলটি চলছে। চাচ্ছি, এটা যেন কলেজে উন্নীত হয়। জাহানারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলাম।’

এই জনপ্রিয় চিত্রনায়ক বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কে নিরাপত্তা নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে ২২ অক্টোবর (কাঞ্চনের স্ত্রীর মৃত্যুর দিন) জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে সরকার। 

এদিকে, দীর্ঘদিন পর চলচ্চিত্রে কাজ করছেন ইলিয়াস কাঞ্চন। চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ সরকারি অনুদানের ছবিতে তাকে দেখা যাবে। তার সহ-অভিনেত্রী হিসেবে আছেন রোজিনা নিজেই।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প