অবশেষে মুক্তি পেল মিথিলার বলিউড ছবি

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৬:০৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০:৫২

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড যাত্রার কথা অনেক দিন হলো মিডিয়ায় এসেছে। এবার সেটা আনুষ্ঠানিক সম্পন্ন হলো। মুক্তি পেয়েছে এই তারকার বলিউডের প্রথম চলচ্চিত্র ‘রোহিঙ্গা’।

গতকাল (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে এটি অবমুক্ত হয়েছে। ২০২০ সালে ছবিটির কাজ করেছিলেন মিথিলা। এরপর থেকেই সিনেমা মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন তিনি।

‘রোহিঙ্গা’-তে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।

এর চরিত্র ও গল্প প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, ‘‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’’

রোহিঙ্গার পোস্টার

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলী বলিউডের। এর নির্মাতা বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হায়দার খান। নিয়মিতভাবেই বলিউড ছবিগুলোর সিনেমাটোগ্রাফি ও ফটোগ্রাফার হিসেবে তাকে পাওয়া যায়।

‘রোহিঙ্গা’ থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে এর কাজ হয়েছে। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
মাগুরা থেকে কান উৎসবের লালগালিচায়
৭৬তম কান উৎসব মাগুরা থেকে কান উৎসবের লালগালিচায়
তাহসান-মিথিলা-ফারিয়াকে মামলা থেকে অব্যাহতির আবেদন
তাহসান-মিথিলা-ফারিয়াকে মামলা থেকে অব্যাহতির আবেদন
স্থায়ী জামিন পেয়েছেন মিথিলা
স্থায়ী জামিন পেয়েছেন মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’