আরও একটি সুখবর দিলেন মিম

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৯:১৮

মাত্রই ব্যক্তিজীবনে নিজের বাগদান সেরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদল করেছেন তিনি।

এরপরই দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় ডুবে যান তিনি। এবার জানালেন আরও একটি নতুন খবর। রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক।

নির্মাতা জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একেবারে নির্মল প্রেমের গল্প এটি। নায়িকা তো পেলাম, এবার নায়ক খুঁজছি। চাইছি, একজন কারেক্টর আর্টিস্টকে। পরিচিত মুখদের সঙ্গে যদি শিডিউল না মেলে তাহলে নতুন কাউকে নেবো। তবে এখানে নায়ক-নায়িকার চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ।’

‘পথে হলো দেখা’য় মিমের নাম প্রার্থনা। চরিত্রটিও দারুণ। প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী বছর ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পাবনা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা দৃশ্যধারণ হবে বলে জানান এর পরিচালক।

২১ নভেম্বর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মিম ও জুয়েল

নির্মাতা আরও জানান, শহর ছাড়াও বেশ কিছু দুর্গম এলাকায়ও হবে শুটিং। এরমধ্যে আছে বান্দরবানের থানচি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর