ওয়েব সিরিজ ‘বলি’তে ইমন-তুহীন

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬:৪৩

ব্যান্ড শিরোনামহীন ছেড়ে আভাস গড়েছেন তানযীর তুহীন। সেটা নিয়েই ব্যস্ত এই ব্যান্ড তারকা। তবে তার ভক্তদের জন্য বাড়তি পাওনা হয়ে আসছে একটি ওয়েব সিরিজ!

প্রথমবারের মতো অন্তর্জালের এ কাজে পাওয়া যাচ্ছে তাকে। মুক্তির আগেই আলোচিত ‌‘বলি’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তুহীন। গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

তিনি জানান, বেশ কিছুদিন আগেই এর রেকর্ডিং হয়েছে। আর সম্প্রতি এসেছে সিরিজটির ট্রেলার। সেখানে টাইটেল সংয়ের অংশবিশেষ অবমুক্ত হয়েছে।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছে কুয়াকাটায়।
 
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। অপর মুখ্য ভূমিকায় আছেন ‘তাকদীর’খ্যাত সোহেল মণ্ডল।

ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, সোহানা সাবা, সাফা কবির, পলাশসহ অনেকে। আগামী ৩ ডিসেম্বর ‘বলি’ হইচই অ্যাপে মুক্তি পাবে।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ