ওমরাহ হজে গেলেন চিত্রনায়িকা মাহি

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:২৫

গত সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন ঢাকাই ছবির শীর্ষ তারকাদের একজন মাহিয়া মাহি। বিয়ের এক মাস পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন এই নায়িকা। 

বলেছিলেন, স্বামীসমেত ওমরাহ হজ পালন করতে চান।
 
অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। ওমরাহ পালনের জন্য স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। 

আজ (২৪ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই। বিমানবন্দর থেকে নিজেদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তথ্যটি জানান তিনি।

লেখেন, ‘জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

যাওয়ার আগে মাহি বলেছিলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। আপাতত কোনও শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

মাহি সর্বশেষ ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করেছেন। সিনেমায় গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এছাড়াও মাহি সম্প্রতি ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের কাজ করেছেন। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প