করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রহমত-জলি দম্পতি

বিনোদন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৭:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:০৯

দেশের অন্যতম অভিনয়শিল্পী দম্পতি ও শিক্ষক রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিকুর রহমান লিয়ন। রহমত-জলি দম্পতি একই বিভাগের শিক্ষক।

লিয়ন জানিয়েছেন, ‘২২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি রয়েছেন এই দম্পতি। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে ছিলেন। তবে বর্তমানে ভালো আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি ম্যাডাম। ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীর স্যারেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনিও হাসপাতালে ভর্তি হন।’

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দুজনের বাড়ি রাজশাহী। ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাদের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দেশে এসে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরে তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন।

টানা ছয় বছর প্রেম করার পর ১৯৯০ সালে বিয়ে করেন এই দম্পতি। রজত আর সহন নামে দুই পুত্রসন্তান রয়েছে তাদের।

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে দুজনেই কাজ করছেন নিয়মিত।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক