জন্মদিনে ওয়েবসাইট উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ০২:২৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৪:২৩

নায়করাজ রাজ্জাক ছবি সাজ্জাদ হোসেন আজ ২৩ জানুয়ারি শনিবার নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিন। শক্তিমান এই অভিনেতা তার অনবদ্য অভিনয় শৈলী দিয়ে বাংলার মানুষকে কখনও কাঁদিয়েছেন, কখনও হাসিয়েছেন।
নায়ক রাজ্জাক বাংলা চলচিত্রের এক জীবন্ত কিংবদন্তি। দেশ-বিদেশে তার বহু ভক্ত-অনুরাগী রয়েছেন, যারা প্রায় সময় ভালবাসার টানে তাকে খুঁজে বেড়ান ভার্চুয়াল জগতে। এতদিন নায়করাজকে ভার্চুয়াল জগতের নির্দিষ্ট কোনও ওয়েবসাইটে পাওয়া না গেলেও এখন থেকে পাওয়া যাবে তার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে।
৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ‘ANUN ICTM’ নায়করাজ রাজ্জাককে উপহার দিয়েছে অফিসিয়াল এই ওয়েবসাইটটি। এখন থেকে ভক্তরা রাজ্জাকের সব আপডেট পাবেন এই সাইটে (www.nayakrajrazzak.com)।
রাজ্জাকের ছোট ছেলে সম্রাট এই অভিনব উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার বাবার একটি অফিসিয়াল ওয়েবসাইট আসলেই দরকার ছিল। এখন থেকে বাবার যে কোনও আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আমি নিজেই এই সাইটের তথ্যের দিকে খেয়াল রাখবো।'
অনুণ আইসিটিএম-এর পক্ষ থেকে প্রিন্স বলেন, 'আমরা চাই নায়করাজ রাজ্জাককে নিয়ে যেন ভুল তথ্য না ছড়ায়। সে জন্য তার একটা অফিসিয়াল ওয়েবসাইটের প্রয়োজন অনুভব করি আমরা। তার প্রতি ভালবাসা থেকেই আমাদের  এই উপহার। ওয়েবসাইটটি এখন থেকে চালু হলেও জন্মদিনের পরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।'
/এসটিএস/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প