কারিনা ও করোনা আতঙ্কে বলিউড তারকারা!

বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪০

১৩ ডিসেম্বর খবর আসে করোনায় আক্রান্ত বলিউড তারকা কারিনা কাপুর। সঙ্গে অভিনেত্রী অমৃতা অরোরাও ভাইরাসের শিকার হন। এরপর থেকেই বলিউডের ঘরে ঘরে ‘কারিনা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। কারণ আক্রান্ত হওয়ার আগে এই নায়িকারা বেশ কয়েকটি পার্টিতে অংশ নিয়েছিলেন। 

ধারণা করা হচ্ছে, তার একটি থেকেই আক্রান্ত হন কারিনা। এর পরপরই খবর পাওয়া যায়, তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা সোয়েল খানের স্ত্রী সিমা খানও আক্রান্ত।

ইতোমধ্যেই কারিনা-অমৃতার বাসা সিলগালা করেছে স্থানীয় মিউনিসিপাল কর্পোরেশন। এরপর অভিনেতা সঞ্জয় কাপুরের বাড়িতে ঝুলিয়েছে তালা। কারণ সঞ্জয়ের স্ত্রী মহীপ কাপুরও করোনা আক্রান্ত।

জানা যায়, করণ জোহরের ‘কাভি খুশি কাভি গাম’র ২০ বছর পূর্তির পার্টিতে গিয়েছিলেন কারিনা। সেখানে সবার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছিলেন তিনি। কারিনা আক্রান্ত হওয়ার পরেই করণ, তার মা হিরু জোহর এবং তাদের বহুতলের ৪০ জন বাসিন্দার পরীক্ষা করানো হয়। এছাড়াও নির্মাতার ১০ জন কর্মীরও করোনা পরীক্ষা হয়েছে। এখনও তাদের রিপোর্টের ফল প্রকাশ হয়নি। 

অন্যদিকে, ওমিক্রন আতঙ্কের মধ্যে পার্টির আয়োজন করে কটাক্ষের মুখে পড়েছেন করণ। চলছে সমালোচনাও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প