বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৫

যুক্তরাজ্যের বার্মিংহামে গিয়ে একইসঙ্গে ভাইরাল ও বিব্রত হলেন কারিনা কাপুর। ভাইরাল হয়েছেন ‘ফেভিকল’ গানের সঙ্গে অনানুষ্ঠানিক নাচ দেখিয়ে আর বিব্রত হয়েছেন উপচেপড়া ভক্তদের কাণ্ডে! 

একটি জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বার্মিংহামে যোগ দেন কারিনা। মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনা ছিলো এক কথায় অসাধারণ। উদ্বোধন করতে এসে গানের সঙ্গে নাচ দেখিয়ে সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। একই সময়ে কারিনাকে দেখতে আসা ভিড়ের মধ্যে এক নারী ভক্ত হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের চারপাশে।

এদিন বার্মিংহামে ওই অনুষ্ঠানে কারিনাকে এক নজর দেখার জন্য হাজারো ভক্ত ভিড় জমান অনুষ্ঠানস্থলে। অনেকে তার জন্য উপহার নিয়ে যান। চলতি পথে কিছু উপহার তিনি গ্রহণও করেন। কারিনা কাপুর খান এদিকে ভিড় ঠেলে পরিপাটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুগ্ধতা ছড়ালেও বাইরের জনস্রোতের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে হঠাৎ একজন নারী মাটিতে পড়ে যান। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যান স্থানীয় হাসপাতালে। এতে উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে।

এদিন কারিনা পরেছিলেন ডিজাইনার মনিষ মালহোত্রার তৈরি ঝলমলে শাড়ি, সঙ্গে ছিল হালকা মেকআপ ও ডায়মন্ড জুয়েলারি। ইভেন্টের ছবি কারিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে বোন কারিশমা কাপুর লিখেছেন, ‘আমার হিরা।’

বলা দরকার, মেঘনা গুলজারের পরিচালনায় ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ সিনেমার প্রস্তুতি নিয়ে কারিনা কাপুর এখন ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে প্রথমবার অভিনয় করবেন মালায়লাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। কারিনা কাপুর খান সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ভোগ

/এমএম/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
‘রইদ’ কী তবে তথাকথিত সভ্যতার ক্ষুরধার স্যাটায়ার?
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’