মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘আমার বাংলাদেশ’

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২০:২০

উৎসবের দিনগুলো একাই পালন করে লরা। এই পৃথিবীতে আপন কেউ নেই তার। বিদেশের এক ডরমেটরিতে গিয়ে এই সত্যটা জানতে পারে বাংলাদেশি তরুণী জুঁই। মা-বাবা হারা লরার প্রতি অদ্ভুত মায়া হয় জুঁইয়ের। এ জন্য লরাকে পহেলা বৈশাখ দেখাতে বাংলাদেশে নিয়ে আসেন জুঁই। 

বাংলার রূপ-বৈচিত্র্য দেখে বিস্মিত হয় লরা। একসময় জুঁইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পুরো বাংলাদেশ দেখতে। জঙ্গল, পাহাড়, চা-বাগান, সমুদ্র, নানা খাবার, বিয়েবাড়ি, বাউল গান- সর্বোপরি বাংলার অপরূপ সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, খাবারের স্বাদ মুগ্ধ করে লরাকে। সাকরাইন উৎসবে আলো-আঁধারির মাঝে দাঁড়িয়ে লরার মনে হয়, বাংলার এই সৌন্দর্য সে কখনও ভুলতে পারবে না। আবার বিস্তৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয়, এটাই তার বাড়ি, এটাই তার ঠিকানা।

এমনই একটি গল্প নিয়ে মেরিল-রাঁধুনী’র উদ্যোগে, সান কমিউনিকেশনস লিমিটেডের নির্মাণে তৈরি হয়েছে এই বিশেষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’। এটি নির্মাণের উদ্দেশ্য, বাংলাদেশের রূপচিত্র ও পর্যটনকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এই গল্পের পরতে পরতে রয়েছে লোকসংগীতের আধ্যাত্মিকতা, যা দর্শকদের করবে মন্ত্রমুগ্ধ। এমনটাই মন্তব্য সংশ্লিষ্টদের। 

‘আমার বাংলাদেশ’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ইংল্যান্ডের অ্যালেক্স ডবসন। 

নেহা জানান, ‘এটি শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কেমন সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিওটি দেখে।’

অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম আসা। আমি একজন থিয়েটারকর্মী। কাজটা দারুণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আসলে একবারও মনে হয়নি অভিনয় করছি। কারণ, এ দেশের মানুষ ও প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি।’

বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টা ৫৪ মিনিটে একযোগে টিভি ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘আমার বাংলাদেশ’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
শুধু ক্যাসেট নয়, ডিজিটাল দুনিয়াতেও হিট ‘এ মন আমার পাথর তো নয়’—আপ্লুত শুভ্রদেব
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ–কেয়া পায়েল
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী
২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে
‘ভালো নারীরা ভালো পুরুষই পান?’—মুসলিম বন্ধুর যে কথা ভাবিয়েছে সুনন্দা শর্মাকে