নিরবের বিপরীতে রোমান্টিক মুডে কলকাতার নায়িকা-সাংসদ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১১:০১আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:০৯

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নায়িকা মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে ঢাকাই নায়ক নিরব হোসাইনের বিপরীতে। ইতোমধ্যে হয়েছে এর দৃশ্যধারণও। 

তবে মজার বিষয় হলো, সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আরফিন রুমির গাওয়া গান ‌‘তুই আর আমি’তে মডেল হয়েছেন। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো এমন- ‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।

এটি ‘গানবাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাপস ও রুমি গেয়েছিলেন। গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে এর টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস।

তারা জানায়, এর ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি।

৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।

গানের টিজার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দ
গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, স্ত্রী-সন্তানের আয়কর নথি জব্দ
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
এই আগস্টে ঘোষণা, ওই আগস্টে মুক্তি
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
নিরবের হাত ধরে শুরু ইভা চৌধুরীর
গান বাংলার তাপস জামিনে কারামুক্ত
গান বাংলার তাপস জামিনে কারামুক্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প