‘পর্দার আড়ালে’ ইয়াশ-ফারিয়া

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৯:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২৩:১৫

বছরের শুরুতেই ‘স্বপ্নজাল’-নায়ক ইয়াশ আর ‘পটাকা’-গার্ল নুসরাত ফারিয়া দিলেন ভিন্ন খবর। জানালেন, দুজনেই এবার যাচ্ছেন পর্দার আড়ালে!

আসলে যাচ্ছেন না তারা। পর্দাতেই আসছেন জোটবেঁধে, দুজনে। নাম ‘পর্দার আড়ালে’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই ওয়েবফিল্মের জন্য চুক্তিবদ্ধ হলেন রবিবার (২ জানুয়ারি), দুজনেই। এসময় তাদের পাশে ছিলেন প্রযোজক সৈয়দ আশিক রহমান এবং নির্মাতা মো. পারভেজ আমিন। 

ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন।’

ফারিয়া বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প