অবশেষে ছবি ফাঁস, বিয়ে নিয়ে এখনও চুপ মিম

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৫:৪২আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:২৮

বাগদানের মতোই লুকোচুরি করে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নানাবিধ সূত্র বলছে, আজ (৪ জানুয়ারি) দুপুরে সম্পন্ন হয় তার বিয়ে। সেই গোপন আসরের ছবি ফাঁস হয় এদিন বেলা সাড়ে তিনটা নাগাদ সোশাল হ্যান্ডেলে। 

বর সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার ও মিমের প্রেমিক।

জানা গেছে, সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা। তাদের মধ্য থেকে দুজন বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে জানিয়েছেন, তাদের মালাবদল সম্পন্ন হয়েছে।

এরমধ্যে অভিনেত্রী রুনা খান তার ফেসবুক দেয়ালে প্রকাশ করেছেন বর-কনের দুটি নান্দনিক ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নায়ক-নায়িকা। অভিনন্দন, ভালোবাসা, আদর।’

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খবরটি গণমাধ্যমে জানাবেন মিম।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।

২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক