সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:১০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ডও তার দখলে। যার সংখ্যা ক্রমশ বাড়ছে।

তেমনই এক সুখবর দিলেন মিম। আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন পথচলার সূচনা হয় তার।

বিদ্যা সিনহা সাহা মিম মিম বলেন, ‘আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ। তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান।’

সম্প্রতি জেসিএক্সের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। যে বিজ্ঞাপনটি আজ (১০ ডিসেম্বর) থেকে প্রচারে আসবে বলে জানিয়েছেন নায়িকা। চুক্তিসই করার সময় বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে ‘পরাণ’ ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফটোশুটেও অংশ নিয়েছেন মিম। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।

/এসএস/এমএম/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের