তাহসান-মিথিলার মেয়ে আইরা করোনায় আক্রান্ত 

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৪:২৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:৫০

গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এর আগে অভিনেত্রীর বর্তমান ভারতীয় নির্মাতা স্বামী সৃজিত মুখার্জির কোভিড শনাক্ত হয়েছিল। বর্তমানে মিথিলা ও আইরা কলকাতাতেই আছেন। 

আইরার আক্রান্ত হওয়ার খবরটি আজ (৬ জানুয়ারি) মিথিলা নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‌‘মেয়েটার তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম। বুধবার (৫ জানুয়ারি) করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে সে।’

মিথিলা জানান, আইরার কোনও জটিলতা দেখা দেয়নি। ভালো আছেন তার স্বামী সৃজিতও। জানা যায়, সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পর কন্যাকে নিয়ে আলাদাই ছিলেন মিথিলা। এখন তিন জনই বিচ্ছিন্ন থাকছেন। পাশাপাশি তাদের সেবা চালিয়ে যাচ্ছেন মিথিলা।

সৃজিত, আইরা ও মিথিলা

উল্লেখ্য, তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।  

/এম/এমওএফ/
সম্পর্কিত
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
১৯ জানুয়ারি থেকে তাহসানের গেম শো
ভাঙছে আবার তাহসানের ঘর
ভাঙছে আবার তাহসানের ঘর
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
যাচ্ছেন না, থাকছেন তাহসান
যাচ্ছেন না, থাকছেন তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক