পারিবারিক আয়োজনে ১৭ অক্টোবর বিয়ে করেন পরী-রাজ 

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ১৭:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

গত বছর পারিবারিক আয়োজনে বিয়ে করেন নায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের বিয়েটি হয়েছে গত ১৭ অক্টোবর। 

এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমণি ও রাজ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন।

বিষয়টি নিয়ে রাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুটিং চলাকালীন একটা গ্যাপ আমরা পেয়েছিলাম। তখনই পারিবারিকভাবে বিয়ে করি।’

এরপর ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। সেদিনও রাজ ও পরীকে বেশ ঘনিষ্ঠভাবে নাচতে দেখা গিয়েছিল। 

বিয়ের বিষয়টি তিন দিন আগে ‘গুনিন’ ছবির পরিচালককে জানান তারা। 

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কয়েক দিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে ঘটনাটি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’

অন্যদিকে, আজ (১০ জানুয়ারি) দুপুরে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শরিফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। এরপরই তাদের বিয়ে ও সন্তানসম্ভবা পরীর বিষয়টি সামনে আসে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প