বিয়ের জাঁকালো অনুষ্ঠান শেষে করোনা পজিটিভ মিমপতি

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৫:০৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৪

করোনার প্রকোপের মধ্যেই গত ৪ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এর আগে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে জাঁকালোভাবে হয়েছে বিয়ের নানা পর্বের আয়োজন।

এমনকি আগামী ১৫ জানুয়ারি ছিল গণমাধ্যমকর্মীদের নিয়ে এই দম্পতির বিশেষ আয়োজন। তবে আপাতত সেই অনুষ্ঠান স্থগিত রাখতে হচ্ছে। কারণ, মিমপতি সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিষয়টি নিয়ে মিম বলেন, ‌‘আমার জীবনসঙ্গী সনি করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। আগামী ১৫ জানুয়ারি নির্ধারিত আয়োজনটি স্থগিত করা হয়েছে। আমরা সবার কাছে দোয়া চাই।’

মিমের ঘনিষ্ঠজনরা আশঙ্কা করছেন, অভিনেত্রীরও সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রকট। এমনকি বিয়েতে যাওয়া অতিথিদেরও করোনা টেস্ট করার অনুরোধ করছে মিমের পরিবার।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি দুপুরে হোটেল রেডিসনে সম্পন্ন হয় মিমের বিয়ে। বর সনি পোদ্দার পেশায় একজন ব্যাংকার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার গ্ল্যামার ফ্রেমের বাইরে...
এবার ফেরার পালা...
এবার ফেরার পালা...
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
মিমের ব্যক্তিজীবনের অজানা অধ্যায়
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প