অবশেষে করোনা পরীক্ষা দিয়েই ফিরলেন মিম

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ২১:০৩ আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৩:০৯

নানা ধাপে বিয়ের বর্ণাঢ্য আয়োজন শেষে ১৭ জানুয়ারি ফের কাজে ফেরার কথা ছিল বিদ্যা সিনহা মিমের। কিন্তু তার আগেই অভিযোগ ওঠে বিয়ের আসরের বেশ ক’জন তারকা অতিথির পক্ষ থেকে করোনাভাইরাস ছড়ানোর!

তা-ই নয়, বিয়ের অনুষ্ঠানের পর মিমপতি ও পিতা দুজনেই পজিটিভ হন!

এমন পরিস্থিতিতে শুটিংয়ে ফেরার আগে তো করোনা পরীক্ষা জরুরি। কিন্তু এই বিষয়ে ছিল মিমের অনীহা বা উদাসীনতা। যথারীতি শুটিংয়ের আগের দিন রাতেই প্যাকআপ ঘোষণা করে দিলো কর্তৃপক্ষ।

অবশেষে করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ ফল পেলেন মিম। মঙ্গলবার (১৮ জানুয়ারি) কাজে ফিরলেন এই নববধূ। এদিন নাইন অ্যান্ড আ হাফ স্টুডিওতে অংশ নেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে। ওয়ালটন গ্যাস স্টোভের এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ‘মৃধা বনাম মৃধা’-নির্মাতা রনি ভৌমিক।

কাজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বিজ্ঞাপনটি ওয়ালটন গ্যাস স্টোভের। গল্পভিত্তিক এ বিজ্ঞাপনটিতে মিমকে একসঙ্গে তিন চরিত্রে দেখা যাবে। একদিন পরে হলেও কাজটি সুন্দরভাবে করতে পেরেছি, সেটাই বড় বিষয়।’

এদিকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। এখানে আমাকে ভিন্নরূপে দেখা যাবে, একইসাথে তিনটি চরিত্রে। এর আগে দ্বৈত চরিত্র করলেও তিনটি করা হয়নি। এবারই প্রথম। একইসাথে আমাকে স্বামী-স্ত্রী ও কাজের বুয়ার চরিত্রে দেখা যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। কাজটি করে বেশ লাগছে।’ 

জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইনে দেখা যাবে।

শুটিংয়ের ফাঁকে মিম, নির্মাতা ও প্রযোজনা অধিকর্তা নোভা প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন ঢাকাই ছবির নায়িকা মিম। এর আগে ও পরে হয়েছে কয়েকটি অনুষ্ঠান। তবে তার বিয়ের আয়োজনটি করোনার প্রায় হটস্পটে পরিণত হয়। ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার। সৌভাগ্যবশত সেই সময়ই মিমের পরীক্ষার ফল আসে নেগেটিভ। আক্রান্ত হন অভিনেত্রীর বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই। পরে আস্তে আস্তে ভাইরাসটি পাওয়া যায় তারকা অতিথিদের মধ্যেও। তালিকায় ছিলেন অভিনেতা সজল, অভিনেত্রী ফারিয়া শাহরিন, প্রবাসী মডেল মিলা ও নির্মাতা বান্নাহসহ অনেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
লাল শাড়িতে সপ্তমীর সাজে বিদ্যা সিনহা মিম
লাল শাড়িতে সপ্তমীর সাজে বিদ্যা সিনহা মিম
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
ডিসেম্বরে সালমান নাকি শাহরুখ, বক্স অফিসে কার রাজত্ব চলবে
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গাইলেন কাজী শুভ
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি
মিস ইউনিভার্সে কোন দুই বিভাগে সেরা হলেন মাহি