শুটিং স্পট থেকে হাসপাতালে পরীমণি

সুধাময় সরকার
২৭ জানুয়ারি ২০২২, ১৩:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২৩:৩৩

শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হলো সময়ের অন্যতম নায়িকা পরীমণিকে। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে খবরটি পরীমণি নিজেই নিশ্চিত করেন বাংলা ট্রিবিউনকে। বলেন, ‘হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না।’

জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় পরীমণি অংশ নেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার ইউনিটে। কথা ছিল, এই ছবিটির কাজ শেষ করেই মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাবেন পরীমণি। সেই লক্ষ্যে, বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। সেই মাপে মঙ্গলবার রাতেই পরীমণি অংশ নেন ইউনিটে। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই পরীমণির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। 

এদিন মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতে তাকে ঢাকায় আনা হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। 

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি করার পর করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে পরীমণির আর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার (২৬ জানুয়ারি) সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুত সময়ের মধ্যে রাজ পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। আর আমরা এখন (বেলা ১২টা) ঢাকায় ফিরছি সব প্যাকআপ করে।’

পরীমণি সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এর কাজ। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। এরমধ্যে কথা ছিল মাতৃত্বকালীন দেড় বছরের ছুটিতে যাওয়ার আগে ‘মা’-এর কাজ শেষ করবেন পরী। এবার সেখানে গিয়েই হাসপাতালে ফিরতে হলো আলোচিত এই নায়িকাকে।

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প