দুই বাংলায় একসঙ্গে চলছে সৃজিতের সিনেমা

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৪

বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পেলো সৃজিত মুখার্জির আলোচিত সিনেমা ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। 

গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে চলছে। এছাড়া রাজধানীর ব্লকবাস্টার সিনেমা এবং চট্টগ্রামের সিলভারস্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে। 

সাফটা চুক্তির আওতায় সিনেমাটি দেশে আমদানি করেছে শো মোশন লিমিটেড। 

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘সিনেমাটি আমরা সাফটা চুক্তির আওতায় দেশে আমদানি করেছি। শো মোশন লিমিটেড প্রযোজিত ‘ন ডরাই’ সিনেমার বিপরীতে ভারতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আনা হয়েছে।’’ 

আগামীতে এভাবে আরও ছবি আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 

সৃজিত মুখার্জি পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটি মূলত অ্যাডভেঞ্চার ঘরানার। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। 

টানটান উত্তেজনায় ভরপুর গল্প নিয়ে এ ছবিতে কাকাবাবু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সঙ্গে সন্তু চরিত্রে আরিয়ান ভৌমিক। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ‘একেন বাবু’খ্যাত অনির্বাণ চক্রবর্তী। পরিচালক সৃজিত নিজেও অভিনয় করেছেন এতে। 

‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় ছবি এটি। এর আগের প্রেক্ষাপট ছিল মিশর ও পাহাড়। এবার প্রথম জঙ্গলের রোমা পর্দায় উপভোগ করবেন এই ফ্র্যাঞ্চাইজির ভক্তরা। আফ্রিকার জঙ্গলে একের পর এক পর্যটক নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যভেদ করবেন ‘কাকাবাবু’। কেনিয়ার দ্য গ্রেট মাসাইমারা রিজার্ভ ফরেস্টে ভেতরে এবার তাদের অভিযান। রহস্যভেদ করতে গিয়ে নানা রকম বিপদে পড়তে হয় তাদের। 

ছবির ট্রেলার দেখে স্বয়ং বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশে ছবিটি মুক্তির খবর জানিয়ে নিজ নিজ আইডি থেকে পোস্ট করেছেন প্রসেনজিৎ ও সৃজিত মুখার্জি। দু’জনেই হলে গিয়ে ছবিটি উপভোগ করার জন্য বাংলাদেশের দর্শকদের আহ্বান করেছেন।

/এমএম/
সম্পর্কিত
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
সৃজিতের শার্লক হচ্ছেন কেকে মেনন
সৃজিতের শার্লক হচ্ছেন কেকে মেনন
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
‘পদাতিক’ ঝলক: মৃত্যুতে শুরু, ‘কাট’ দিয়ে শেষ (ভিডিও)
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন