মার্চেই ‌‘সাহস’, পোস্টারে এলেন অর্ষা

বিনোদন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল বিভাগেও নাকচ হয়ে যায় নাজিয়া হক অর্ষা অভিনীত ছবি ‘সাহস’। পুনরায় নতুন সিনেমা হিসেবে জমা দেওয়ার পর মিলেছিল ছাড়পত্র।

পোস্টার

অনেক চড়াই-উৎরাইয়ের পর ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী মার্চ মাসেই এটি আসবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এর নির্মাতা সাজ্জাদ খান।

আর এর প্রচারণার অংশ হিসেবে আজ (৭ ফেব্রুয়ারি) এসেছে ছবিটির প্রথম পোস্টার।

সাজ্জাদ বলেন, ‘পোস্টারে শুধু অর্ষাকে রাখা হয়েছে। মূলত ছবিটির মূল প্রভাবক তিনিই। আর আমরা চাইছি, মার্চের মাঝামাঝি হলে আনতে। সম্ভবত এটি হবে দ্বিতীয় সপ্তাহে।’

‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা। ২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’র শুটিং হয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে এটি সেন্সর পায়। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

/এম/এমওএফ/
সম্পর্কিত
মা হারালেন অর্ষা
মা হারালেন অর্ষা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
কাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
ভালোবাসার ঘরে প্রথম ভ্যালেন্টাইনস ডেকাউকে ভালোবাসলে সম্মানের সঙ্গে বাসুন: অর্ষা 
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
অবশেষে বিয়ের ঘোষণা, আনুষ্ঠানিকতা জঙ্গলে!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর