প্রযোজক শাহরুখ-আলিয়া, মুক্তির আগেই ৮০ কোটি ঘরে

বিনোদন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৯

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পথেই এগুচ্ছেন সহকর্মী আলিয়া ভাট। হয়েছেন প্রযোজক। আর সেখানেও পাশে পেয়েছেন কিং শাহরুখকে।

দুজনে মিলে বানিয়েছেন নতুন চলচ্চিত্র ‘ডার্লিংস’। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। আর তা বিক্রি হয়েছে বিপুল অংকের রুপিতে। 

জানা যায়, ৮০ কোটি রুপিতে ‘ডার্লিংস’র স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি- সেই ভাবনা থেকেই আলোচনা শুরু করেছিলেন নির্মাতারা। যা শেষ পর্যন্ত পেল নেটফ্লিক্স।

ছবির অগ্রগতি প্রসঙ্গে জানা যায়, যশমিত রিনের পরিচালনায় ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এর। এতে মা-মেয়ের গল্প উঠে আসবে। যেখানে অভিনয় করেছেন আলিয়াও। তিনি ছবিতে মেয়ে আর মা হলেন শেফালি শাহ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

অন্যদিকে, আলিয়া এখন ব্যস্ত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে। ভীষণ আকাঙ্ক্ষিত এ তারকার ঝুলিতে আছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

সূত্র: এনডিটিভি

/এম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান