মিউজিশিয়ানকে বিয়ে করলেন সারিকা

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬

বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।

চলতি মাসের ২ তারিখে (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহির সঙ্গে গাঁটছড়া বাঁধেন সারিকা। অভিনেত্রী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

সারিকা বললেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আপনারা ভালোবাসায় রাখবেন আমাদের। খুব দ্রুতই আবার কাজে ফিরবো। ইচ্ছে আছে আগামী ১২ তারিখ থেকে ফেরার।’

মিউজিশিয়ানকে বিয়ে করলেন সারিকা

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন। অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ে তার প্রথম কাজ। এরপর প্রায় নিয়মিতই অভিনয় ও মডেলিং চালিয়ে গেছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ