নিপুণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিলো শিল্পী সমিতি

বিনোদন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। আজ (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে এটি অর্পণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌসসহ রিয়াজ ও জেসমিন প্রমুখ।

উপস্থিত ছিলেন শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুণও। তবে জায়েদ খান প্যানেল থেকে বিজয়ী কোনও সদস্য সেখানে যাননি।

বিষয়টি নিয়ে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমরা অন্যদেরও জানিয়েছিলাম। শপথ নেওয়া হয়নি বলে হয়তো তারা আসেননি। তবে না আসার সঠিক কারণ সম্পর্কে আমি অবগত নই। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। একইসঙ্গে ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন জায়েদ খান। বোর্ড নিপুণকে জয়ী ঘোষণা করেছিল।
পরে ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন নিপুণ। বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারির আদেশ দেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলছে লন্ডনে
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প