দুই ছেলের নামে অনন্ত জলিলের মসজিদ নির্মাণ

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৫

একসময় ইসলাম দাওয়াতি কাজে দেখা যেত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে। এমনকি তৈরি করেছেন ইসলাম নিয়ে চলচ্চিত্র ‌‘দিন: দ্য ডে’।
 
ইসলামের কাজে এবার একটু অন্যভাবে পাওয়া গেল তাকে। দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। গতকাল (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদে জুম্মার নামাজের মাধ্যমে তা উদ্বোধন করা হয়েছে।

অনন্ত জলিল ও তার স্ত্রী নায়িকা বর্ষার দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে ‘আরিজ আবরার জামে মসজিদ’। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে এটি তৈরি হলো।

মসজিদের সামনে অনন্ত-বর্ষা অনন্ত জলিল জানান, মসজিদের নির্মাণ গত বছর হয়েছে। নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। সেখানে থেকে ফিরেই গতকাল সস্ত্রীক মসজিদ উদ্বোধনে যান। সঙ্গে ছিল তার দুই সন্তান আরিজ ও আবরার। 

এদিকে সিনেমাতেও ব্যস্ত তারা। অনন্ত-বর্ষা দম্পতির মুক্তির অপেক্ষায় আছে ‘দিন : দ্য ডে’ সিনেমা। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন অনন্ত নিজেই। এছাড়া অনন্ত জলিল নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের ‘দ্য লাস্ট হোপ’ শিরোনামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প