অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫২

প্রতরণার অভিযোগে চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকার আফিয়া নুসরাত বর্ষার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক পোশাক ব্যবসায়ী। এই মামলায় অনন্ত-বর্ষা দম্পতিসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, রাব্বি টেক্সটাইল নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার স্বত্ত্বাধিকারী ইলিয়াস মিয়া গত ২০ আগস্ট মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল, তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা, এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি কোম্পানি বলে বাদীর ভাষ্য।

সোমবার (২২ সেপ্টেম্বর) এ মামলার আসামি আকরাম ঢাকার অতিরিক্ত চীফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, আকরামের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুনানি করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এ মামলার আসামি মুনিরকে আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

মামলার অভিযোগে বলা হয়, আকরাম, মুনির এবং কামরুল বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে কাপড় নিয়েছেন। বুকিংয়ের মাধ্যমে ২০১৯ সালের ৪ অগাস্ট তারা ২০ হাজার গজ কাপড় ডেলিভারি নেন। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলসি না খুলে ‘টালবাহানা’ করতে থাকেন। এ অবস্থায় রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেলের কাছ থেকে ডেলিভারির মূল চালান এম এ জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোর করে রেখে দেয়। পরবর্তীতে চালানের মূল কপিগুলো চাইতে গেলে অডিটর আব্দুর রহিম নানা রকম টালবাহানা করে দিতে অস্বীকৃতি জানায়। রাব্বি টেক্সটাইলের মার্কেটিংয়ের লোকজন একাধিকবার বিভিন্ন সময় গেলে নানা অজুহাতে অফিসে ঢুকতে বাধা প্রদান করে, মেরে ফেলার হুমকি দেয়। ডিলিভারি করা ২০ হাজার গজ কাপড়ের মূল্য ৮ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ১০ লাখ টাকা।

/এন এইচ/এম/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস