সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!

বিনোদন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:৪০

ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। সাভারে চালাতেন বিশাল ফ্যাক্টরি। তার সেই ব্যবসায় নাকি ‘ধস’ নেমেছে। ১২ হাজার থেকে নেমে ফ্যাক্টরিতে কর্মীর সংখ্যা এখন ৪ হাজার। ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সেদিকেই মনোযোগ দিয়েছেন। তাই সিনেমা থেকে নিলেন ‘বিরতি’।

রবিবার (২৫ জানুয়ারি) এমনটাই জানালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল।

অনন্তর ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় থাকা ঠিক হবে না।’

আরও বলেন, ‘যখন কোনও কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করেছি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাবো।’ অনন্ত ও বর্ষা ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, ‘যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো, না করলে দুজনের কেউ করবো না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমা শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, ‘যদি কখনও ভালো সময় আসে করবো, নইলে না।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প