এইচএসসি পাস পূজা চেরি, পেলেন জিপিএ ৪.০৮

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

দীঘির মতো ঢাকাই ছবির আরেক নায়িকা পূজা চেরিও বসেছিলেন এইচএসসি পরীক্ষার টেবিলে। আর সে অনুযায়ী আজ (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ হয়েছে সেই পরীক্ষার ফল।

তাতে পূজা পেয়েছেন জিপিএ-৪.০৮ (এ গ্রেড)। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। 

পূজা চেরি বলেন, ‘শুধু পরীক্ষার আগের রাতে পড়ে অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’  

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূর-জাহান’ দিয়ে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’। 

বর্তমানে ঢাকাই ছবির বেশ ব্যস্ত নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ ছবির কাজ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
বিনোদন বিভাগের সর্বশেষ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা