আইয়ুব বাচ্চুকে নিয়ে বই

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৮

তানভীর তারেকের সেলফিতে আইয়ুব বাচ্চু রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রথম কোনও গ্রন্থ প্রকাশ পেলো। আর সেটি লিখেছেন সাংবাদিক-শিল্পী তানভীর তারেক। প্রকাশ করছে অনিন্দ্য প্রকাশ।

লেখক এটিকে বলছেন, ‘অবলোকন গদ্য’।

তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক বা অবলোকনের সুযোগ হয়েছে; তা গীতিকার-শিল্পী বা সাংবাদিকতার বাইরেও অনেক কিছু। সেই সম্পর্কের দীর্ঘ জার্নিতে তার প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, মায়ায় জড়ানো কাল বা কৃতজ্ঞতা বাঁধা মনের অবলোকনকেই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি।’ 

‘স্মৃতিদহন’ বইটিতে তানভীর তারেকের নেয়া আইয়ুব বাচ্চুর প্রায় অর্ধশত ইন্টারভিউয়ের কোনোটিই স্থান পায়নি। লেখক মনে করেন, ‘ওইসব ইন্টারভিউতে তৎকালীন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ছিল। যা আগামী প্রজন্মের কোনও এক পাঠকের কাছে খটকা লাগতেই পারে। আমি তাই নিজের স্মৃতির যে দহনবেলা তৈরি হয়েছে, সেটাই লেখার চেষ্টা করেছি।’ 

তানভীর তারেকের এই গ্রন্থের ভূমিকায় আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা লিখেছেন, ‘তানভীর তারেক- তার এই বইটিতে আইয়ুব বাচ্চুকে দেখা, তার সাথে কাটানো সময় ও গানের কাজ মিলিয়ে আবেগঘন কিছু স্মৃতিগল্প লিখেছেন। যা পড়ে আমারও মাঝে মাঝে ওইসব দৃশ্যকল্প, সমকালীন মানুষটাকে মনে পড়েছে বারবার। আমি জানি, তাঁর অগণিত ভক্তরাও একইভাবে, এই লেখাগুলো পড়ে স্মৃতির সাথে, আইয়ুব বাচ্চুর সাথে হাঁটবেন অনেকক্ষণ।’

‘স্মৃতিদহন’ বইটিতে লেখকের সাথে আইয়ুব বাচ্চুর ২২ বছরের সম্পর্কে নানান খতিয়ানে উঠে এসেছে তৎকালীন মিউজিক ইন্ডাস্ট্রির নানান দিক।

বইটির প্রচ্ছদ করেছেন আরেক গীতিকবি নিয়াজ আহমেদ অংশু। এবং বিভিন্ন পরিচ্ছদের অলংকরণ করেছেন মোরশেদ মিশু। বইটি একুশে বইমেলায় অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে, পাশাপাশি রকমারিসহ বিভিন্ন অনলাইন শপেও।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’
‘জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে’
খালেদা জিয়ার জানাজায় এসেছেন যেসব রাজনীতিবিদ 
খালেদা জিয়ার জানাজায় এসেছেন যেসব রাজনীতিবিদ 
তারেক রহমানকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার 
তারেক রহমানকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার 
এভারকেয়ার থেকে গুলশানের বাসায় গেলেন তারেক রহমান
এভারকেয়ার থেকে গুলশানের বাসায় গেলেন তারেক রহমান
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন