অস্কার: করোনা পরীক্ষা বাধ্যতামূলক, লাগবে টিকা সনদ

বিনোদন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনা শনাক্তের হার কমে আসছে। শহরটির চাকচিক্যময় অংশ হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ হতে যাচ্ছে ৯৪তম অস্কার অনুষ্ঠান। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ এই আয়োজনে কয়েকটি নিয়ম রাখতে পারে। এজন্য বিশেষজ্ঞদের সঙ্গে শলা-পরামর্শ করছেন তারা।  

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, অস্কারে অংশগ্রহণকারী বেশিরভাগকেই করোনা টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। এছাড়া পিসিআর পরীক্ষার অন্তত দুটি নেগেটিভ সনদ থাকা চাই। 

তামাম দুনিয়ায় চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের বিভিন্ন পরিবেশনায় যারা অংশ নেবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তাদেরও পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে তারা করোনা টিকা সনদ না দেখালেও চলবে। এক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে। 

অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারের অভ্যন্তরে মাস্ক ব্যবহারের নিয়মে শ্রেণিভেদ থাকতে পারে। মিলনায়তনের সামনের সারিতে বসবেন এবারের আসরে মনোনীত শিল্পী ও তাদের অতিথিরা। তাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার না করলেও চলবে। কারণ তারা স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্ব বজায় রেখে বসবেন।

তিন তলা ডলবি থিয়েটারে আসন রয়েছে ৩ হাজার ৩১৭টি। এরমধ্যে ২ হাজার ৫০০ জনকে নিমন্ত্রণ জানানো হবে। মাঝের তলায় যারা বসবেন তাদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকতে পারে। কারণ তারা বসবেন পাশাপাশি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও অভিনেত্রী রেজিনা হল। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করবেন তিন নারী। তাছাড়া ৩৫ বছর পর এক আসরে তিন জন সঞ্চালক নিয়েছেন আয়োজকরা। অস্কারের ইতিহাসে এর আগে একবার তিন জন সঞ্চালক ছিল। ১৯৮৭ সালের অস্কার সঞ্চালনা করেন আমেরিকান কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অস্ট্রেলিয়ান অভিনেতা পল হগ্যান। 

১৯৭৭ সালের অস্কারে ছিল চারজন সঞ্চালক। তারা হলেন আমেরিকান অভিনেত্রী এলেন বার্সটিন, জেন ফন্ডা, অভিনেতা ওয়ারেন বিটি ও রিচার্ড প্রাইওর।

গত ৮ ফেব্রুয়ারি ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে নিউজিল্যান্ডে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘ডুন’। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখাবে পুরস্কার বিতরণের মহাযজ্ঞ।

১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ মোট ১৭টি শাখায় ১০ হাজারের বেশি সদস্য আছে তাদের।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর