অস্ট্রেলিয়ায় চিত্রায়িত ভাই-বোনের ভাষার গান

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষে ভাষার গান ও চিত্র নিয়ে আসছেন কিংবদন্তি শিল্পী বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। গানের শিরোনাম ‘বাংলা আমার ভাষা’। 

গানটি চিত্রায়ণ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়। গানের কথা লিখেছেন গুলশান হাবিব রাজীব। সুর, সংগীতায়োজন ও নির্মাতা হিসেবে আছেন রাজা বশির। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী হোমায়রা বশির ও রাজা বশির। কোরাস অংশে (সমবেত) কণ্ঠ দিয়েছে বশির আহমেদ ও মীনা বশির প্রতিষ্ঠিত ‘সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল অ্যাকাডেমি’র (সিমা) ২য় বর্ষের ৫ শিক্ষার্থী। তারা হলো- আহনাফ, রূপন্তি, স্নেহা, নুসাইবা ও সারগাম। কণ্ঠশিল্পী রাজা, হোমায়রা ও গীতিকার রাজীব

গানটি ‘সারগাম সাউন্ড স্টেশন’ ইউটিউব চ্যানেল থেকে ২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।

গানটি সম্পর্কে রাজা বশির বলেন, ‘আমি পারিবারিক কাজে বর্তমানে কিছু দিনের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। গানটির কথা ভিন্নধর্মী লেগেছে আমার কাছে। আমি ব্যতিক্রমধর্মী একটা সংগীতায়োজন করেছি। সবাই  পছন্দ করবেন আশা রাখি।’

অন্যদিকে হোমায়রা বশির বলেন, ‘রাজা আমার সাথে গানটির কথা ও সংগীতায়োজন নিয়ে কথা বলে। আমি তার পরিকল্পনা শুনেই গানটি গাওয়ার জন্য রাজি হয়ে যাই। গানে কিছু বিষয় উঠে আসবে, যা সচরাচর হয় না। গানের কথা ও সংগীতায়োজন সত্যিই ব্যতিক্রম হয়েছে। শ্রোতাদের ভালো লাগলে আমাদের সার্থকতা।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?