বন্ধু ফারহানের পর বিয়ের ইচ্ছে জেগেছে হৃতিকের

বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৮

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির মতোই ফারহান আখতার ও হৃতিক রোশনের বন্ধুত্বও তুমুল। সে কারণেই ফারহানের বিয়েতে বলিউড সুপারস্টারদের মাঝে একমাত্র হৃতিকই পেয়েছিলেন দাওয়াত।

গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন এ অভিনেতা-নির্মাতা। আর এরপর থেকেই গাঁটছড়া বাঁধার বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে হৃতিকের। 

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, মডেল সাবা আজাদের সঙ্গে সম্পর্কে খুবই ঘনিষ্ঠ হৃতিক। তিনি চান, প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। কেবল পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে হবে সাবা-হৃতিকের।

আর বন্ধু ফারহান আখতারের বিয়েতে উপস্থিত হওয়ার পরে সে বিষয়টি দ্রুত করার কথা ভাবছেন হৃতিক। 

২০ ফেব্রুয়ারি হৃতিকের চাচা রাজেশ রোশনের নেটমাধ্যমে পোস্ট করা পারিবারিক ছবি উস্কে দিয়েছিল এই জল্পনা। সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন সাবা আজাদও। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘হৃতিক এবং সাবার প্রথম কথা হয় টুইটারে এবং প্রায় দু-তিন মাস ধরে দু’জনে ডেট করছেন।’ 

এর আগে শোনা গিয়েছিল হৃতিক এক সময় টুইটারে সাবা আজাদের একটি ভিডিও লাইক করে শেয়ার করেছিলেন। প্রতিক্রিয়ায় সাবা হৃতিককে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছিলেন। এভাবেই নাকি শুরু হয় তাদের সম্পর্ক। আর এরপর দুজনে গোপনে গোয়াতে গিয়েছিলেন ছুটি কাটাতে। 

তবে প্রেম বা বিয়ের বিষয়ে তারা দুজনে মুখে কুলুপ আঁটলেও হৃতিকের পরিবারের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে সাবার। আর সে কারণেই পরিবারের সদস্য বনে গেছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের মতে, শিগগিরই বিয়ের পিঁড়েতে বসবেন তারা।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/
সম্পর্কিত
ওয়ার ২: ট্রেলার নয়, তাণ্ডব!
ওয়ার ২: ট্রেলার নয়, তাণ্ডব!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পরিচালনায় হৃতিক রোশন
পরিচালনায় হৃতিক রোশন
ক্রিশ ৪: ঘোষণা আসছে…
ক্রিশ ৪: ঘোষণা আসছে…
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প