ওয়ার ২: ট্রেলার নয়, তাণ্ডব!

বিনোদন ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৪:৩০আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৬:২৩

আগে থেকেই দর্শক ভেবে নিয়েছে, ‘ওয়ার ২’ সিনেমা হতে যাচ্ছে এক বিশাল ব্যবসাসফল সিনেমা। কারণ এই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও দক্ষিণি জুনিয়র এনটিআর। ট্রেলারে উঠে এলো সেই আভাস। 

২৫ জুলাই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে দেখা গেছে উন্মাদনা। অনেকে তো এটিকে ট্রেলার বলতে রাজি নয়, তাদের ভাষ্যে, এটি হয়েছে ‘তাণ্ডব’! যদিও অনেকেই ট্রেলারের ভিএফএক্সের মান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে বড় একটা অংশই সিনেমার অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন একজন লিখেছেন, ‘টিজারের চেয়ে ভালো। হৃতিক মানেই বিশেষ। কোনও তুলনা নেই।’

অন্য একজন লিখেছেন, ‘ওয়াইল্ডফায়ার, এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এত ট্রেলার নয়, তাণ্ডব।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘ওয়াইআরএফ মহাবিশ্বে দেখা সেরা ট্রেলারগুলির মধ্যে একটি।’ 

তবে আগেই যেটা উল্লেখ করা হয়েছে, একটা বিরাট অংশ ভিএফএক্স নিয়ে অভিযোগ করেছেন।

এ বিষয়ে একজন দর্শক লিখেছেন, ‘আকাশছোঁয়া বাজেটের সিনেমার জন্য এত জটিল ভিএফএক্স।’ আরেকজন লিখেছেন, ‘ভিএফএক্স ছাড়া সবকিছুই দুর্দান্ত দেখাচ্ছে।’

বলা প্রয়োজন, ‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে। 

প্রথমবারের মতো হৃতিক রোশন ও জেআর এনটিআর কোনও হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন জুনিয়র এনটিআর। এতেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

সূত্র: এনডিটিভি   

/সিবি/এমএম/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
প্রিয়াঙ্কার সঙ্গে হৃতিকের কী এমন বৈঠক!
পরিচালনায় হৃতিক রোশন
পরিচালনায় হৃতিক রোশন
ক্রিশ ৪: ঘোষণা আসছে…
ক্রিশ ৪: ঘোষণা আসছে…
হৃতিকের প্রেমিকা, তাই সমালোচনার শিকার সাবা!
হৃতিকের প্রেমিকা, তাই সমালোচনার শিকার সাবা!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প