২০ টাকায় বিক্রি হতো মহিলারা! 

শৈশবের স্মৃতিতে ‘গাঙ্গুবাই’, কেঁদে ফেললেন বানসালি

বিনোদন ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৪:১৫আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪:১৫

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবি দিয়ে সঞ্জয় লীলা বানসালি আরেকবার নিজের জাতটা চেনালেন। চারদিকে চলছে এই আলিয়া আর বানসালিকে নিয়ে উন্মত্ততা। 

মুম্বাইয়ের যৌনপল্লী নিয়ে নির্মিত এই সিনেমায় সেই সময়ের জীবনযাত্রা থেকে তাদের সামাজিক অবস্থান সবকিছুকেই দেখিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা। রেড লাইট এরিয়ার নারীদের প্রতি তার ছোটবেলা থেকেই এক আলাদারকম অনুভূতি ছিল। আর সেটি জানাতে গিয়েই কেঁদে ফেললেন এই নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, কামাঠিপুরার খুব কাছেই এক এলাকায় বড় হয়েছেন তিনি। সেখানেই যাতায়াতের পথে সেখানকার মানুষদের দেখতেন, তাদের বোঝার চেষ্টা করতেন, এমনকি ‘গাঙ্গুবাই’য়ের জন্য সেইখানেই সেট তৈরি করেছিলেন। 

সঞ্জয় বলেন, ‘ছোট থেকে একটি বাচ্চা যা দেখে বড় হয়, সেই সব বিষয়ে সে খুব সংবেদনশীল হয়। সেখানে যাতায়াতের পথেই দেখতাম যৌনকর্মীরা তাদের ক্লায়েন্টদের ইঙ্গিত করতেন যে, তাদের মূল্য ২০ টাকা।’

ঠিক এই সময়ে কেঁদে ফেলেন বানসালি। বলেন, ‘একজন মানুষের দাম কি করে ২০ টাকা হতে পারে? এইসব বিষয়গুলি আমার মাথায় আবদ্ধ ছিল। আমরা কোনও পণ্য নয়, নিজেদের কাছে আমরা অমূল্য– ৫ টাকা কিংবা ২০ টাকায় আমাদের বিক্রি করা যাবে না।’

প্রসঙ্গত, ‘দেবদাস’ ছবির পর বানসালি এই ছবিতে যৌনপল্লীর পরিবেশ নিয়ে কাজ করেন। সামনে ‘হিরামান্ডি’ ছবিতেও এই প্রেক্ষাপট নিয়ে কাজ করার কথা জানান এই নির্মাতা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প