প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো

বিনোদন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৯:১৩আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৪:৩৬

বলিউডে সুখী তারকা দম্পতিদের মধ্যে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অন্যতম। এই সময়ে এসেও এই দম্পতি বলা যায় নতুন উদাহরণ তৈরি করেছে। তাদের দুজনের মধ্যে আত্মীক একটি সম্পর্ক রয়েছে, সম্পর্কের রসায়ন থেকেই তা দৃশ্যমান। খোদ তাদের সমালোচকরাও তা স্বীকার করেন।

২০২২ সালের এপ্রিলে তাদের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই নতুন বাড়ি তৈরির কাজে হাত দিয়েছিলেন। অবশেষে তাদের সেই বাড়ি প্রায় প্রস্তুত। মেয়ে রাহাকে নিয়ে রণবীর ও আলিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীর এবং আলিয়ার ছয় তলা বাংলোর সম্পূর্ণ সামনের দৃশ্য দেখা যাচ্ছে। বাড়িটির দাম আড়াইশো কোটি রুপি বলে জানা গেছে। প্রতিটি বারান্দায় প্রচুর সবুজ গাছ রয়েছে। ভিডিওতে বাংলোর ভেতরে বিশাল ঝাড়বাতিও দেখা যাচ্ছে।

জানা গেছে, বাংলোটির কাজ প্রায় শেষের দিকে। এক মাস পরই এটি পুরোপুরি প্রস্তুত হবে। আলিয়া এবং রণবীর অক্টোবরের শেষের দিকে দীপাবলি আগে নতুন বাড়িতে স্থানান্তরিত হতে পারেন। আরও জানা গেছে, ৮ নভেম্বর এখানেই মেয়ে রাহা কাপুরের তৃতীয় জন্মদিন উদযাপন করবেন তারা। আলিয়া ভাট ও রণবীর কাপুর বাংলোটি রণবীরের প্রয়াত দাদা-দাদীর নামে নামকরণ করা হয়েছে ‘কৃষ্ণা রাজ’। বাংলোটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। কারণ এটি রণবীরের দাদা এবং প্রয়াত কিংবদন্তি অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের বাড়ি ছিল। ১৯৮০ সালে রাজের ছেলে এবং রণবীরের বাবা ঋষি কাপুর এবং তার স্ত্রী নীতু কাপুরের হাতে এর দায়িত্ব তুলে দেওয়া হয়। এখন সেটিই নতুনভাবে তৈরি করা হচ্ছে। পরবর্তীতে বাংলোটি রাহার নামে নিবন্ধিত হওয়ার সম্ভাবনা বেশি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি