মোরগ যখন মডেল!

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৫:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৬:৪২

মডেল নিয়ে এমন ঝামেলায় আর কোনওদিন পড়েননি  পরিচালক।  সাধারণত মডেলরা শান্ত ও চুপচাপ থাকেন। নতুন কাজ করলে খানিক দ্বিধায় থাকেন। অথচ এবারই সম্ভবত প্রথম- পুরোটাই ব্যতিক্রম ঘটলো।

শ্যুটিংয়ে মোরগ যখন মডেল! একটি বিজ্ঞাপনের ‘মডেল’, শ্যুটিংস্পটে এসে মোটেও দ্বিধায় নেই। উল্টো পরিচালককেই পাত্তা দিচ্ছে না। পারলে দৌড়ের ওপর রাখছে ইউনিটের সবাইকে!

এমন মডেল নিয়ে পরিচালকের বলার কিছু নেই। থাকার কারণও নেই। ঘটনা হচ্ছে এই মডেল হচ্ছে আস্ত একটা মোরগ! একটি বিজ্ঞাপনের প্রধান মডেল হিসেবে কাজ করেছে সে।

‘প্লাস্টিকের মোরগের খাঁচা’র একটি বিজ্ঞাপন পরিচালনা করেছেন সুজন সরকার। সে বিজ্ঞাপনের শ্যুটিং অভিজ্ঞতার কথাই এভাবে বললেন তিনি। এটি বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেডের তত্ত্ববধানে নির্মিত। পরিচালক জানালেন, প্লাস্টিক দ্রব্য নির্মাণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি। শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

শ্যুটিংয়ে মোরগ মডেল /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?