প্রয়াত ঋষির জন্য রণবীর-আলিয়ার বাড়িতে ঘর!

বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২২, ২০:৪৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ২০:৪৯

বিয়ের আগেই বাড়ি তৈরি করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানেই সাজাবেন তাদের নতুন সংসার। তবে পরিকল্পনা শুধু নিজেদের নিয়েই নয়। রাখা হচ্ছে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের জন্যও একটি ঘর। 

ভারতীয় এক সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন তারকা জুটির এক ঘনিষ্ঠ বন্ধু।

তার দাবি, ঋষির স্মৃতিকে আগলে রাখতেই সেই ঘরটিকে সাজানোর ভাবনা আলিয়ার। সেখানে থাকবে একটি বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তার স্মৃতি বিজড়িত অন্যান্য জিনিস। আর বাড়িটাকে সাজাতে এগিয়ে এসেছেন রণবীরের মা নীতু সিং। সে অনুযায়ী এখন চলছে বাড়িটি তৈরির কাজ। 

প্রসঙ্গত, আলিয়া-রণবীরের প্রেমটা প্রকাশ্যে আসে ২০১৮ সালে। তখন সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হন এই দুই লাভ বার্ড। 

বিয়ে করতে চেয়েছিলেন ২০২০ সালেই। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। 

এদিকে, বলিউডে গুঞ্জন, আগামী মাসেই বিয়ের কাজটি সারবেন তারা। রাজস্থানের রণথম্ভোর দুর্গে সাজানো হচ্ছে বিয়ের রাজকীয় আসর। আলিয়া যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়ে গেছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’

সূত্র: পিঙ্কভিলা

/এম/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প