দীর্ঘ বিরতির পর নাফিস কামালের ফেরা

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১৯:৩৭আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯:৫৯

এই দেশে এক শহর ছিলো/ শহরে এক রাস্তা ছিলো/ রাস্তার ধারে এক বাড়ি ছিলো/ বাড়ির নাম এলোমেলো...। কাওসার আহমেদ চৌধুরীর এমন গীতিকবিতায় গানটি সুর করেছেন নকীব খান আর সেটি কণ্ঠে তুলেছেন নবীন শিল্পী নাফিস কামাল।

নব্বই দশকের শেষের দিকে এই গানটি ‘ইত্যাদি’তে প্রচারের পর সুপারহিট হয়। রাতারাতি তারকা বনে যান নাফিস। তার প্রথম অ্যালবাম ‘এলোমেলো’র শিরোনাম গান ছিলো এটি। এরপর দ্রুতসময়ের মধ্যে প্রকাশ হয় ‘অনুভবে একা’ নামের আরেকটি অ্যালবাম। সেটিও হিট। তবে তারপর আর সেভাবে গানে খুঁজে পাওয়া যায়নি এই তরুণ শিল্পীকে।

অবশেষে বিরতি ভেঙে আবারও নতুন গানে ফিরলেন নাফিস কামাল। গানটির নাম ‘ঋণী সমুদ্র’। গানটির ভিডিও সম্প্রতি উন্মুক্ত হলো অন্তর্জালে। গানটির কথা লিখেছেন মুর্তজা খান লোদি, সুর করেছেন তুষার রহমান, আর্ট ডিরেক্টর ছিলেন তামান্না তাসমীম ও গানটির ভিডিও সম্পাদনা করেছেন সাকিব নিলয়।
 
নাফিস কামাল বলেন, ‘দীর্ঘদিন নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় গানের ক্যারিয়ার থেকে একটু দূরে ছিলাম। ভাবতে ভালো লাগে, মানুষ এখনও আমার গান পছন্দ করে। শ্রোতাদের এই ভালোবাসা থেকেই দীর্ঘদিন পর আবার গানে ফিরলাম।’ 

নাফিস জানান, ‘ঋণী সমুদ্র’ ছাড়াও নতুন আরও কয়েকটি গান প্রকাশ করবেন শিগগিরই।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবল
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবল
বলিউডে নতুন স্টারকিড, কে এই নওমিকা সারান?
বলিউডে নতুন স্টারকিড, কে এই নওমিকা সারান?
সমুদ্রতীরে নতুন বাড়ি, বেবিবাম্পসহ প্রথমবার ক্যামেরার ফ্রেমে দীপিকা পাড়ুকোন
সমুদ্রতীরে নতুন বাড়ি, বেবিবাম্পসহ প্রথমবার ক্যামেরার ফ্রেমে দীপিকা পাড়ুকোন
তিন পুরস্কার জিতলো গোলাম রাব্বানীর এক মিনিটের ফিল্ম ‘সাঁতার’
তিন পুরস্কার জিতলো গোলাম রাব্বানীর এক মিনিটের ফিল্ম ‘সাঁতার’
সাদের চেনা অন্ধকারে ‘হেট ভাইরাস’ ও রহস্যের থমথমে খেলা, ‘অ্যানি’র ট্রেলারে নতুন চমক
সাদের চেনা অন্ধকারে ‘হেট ভাইরাস’ ও রহস্যের থমথমে খেলা, ‘অ্যানি’র ট্রেলারে নতুন চমক