বাঘ-সিংহের ডেরায় সস্ত্রীক নিলয়, খেলেন ধাওয়া! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৪:৩৬আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫৩

দুনিয়ার হিংস্র প্রাণী হিসেবে খ্যাত সিংহ ও বাঘের ডেরায় সস্ত্রীক হাজির হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর। শুধু দেখা বা ছবি তোলাই নয়, তাদের গায়ে হাত দিয়ে আদরও করেছেন দম্পতি!

তবে সেটা করতে গিয়ে পিলেও চমকে গেছে তাদের। ক্ষুব্ধ সিংহ ছুটে এসেছিল থাবা দিতে। তবে শিকলে বাধা থাকায় বিপত্তি আর হয়নি। 

সম্প্রতি দুবাই গিয়েছেন এই দম্পতি। সেখানে একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় বন্যপ্রাণী দেখতে যান তারা। শখের বসে করেছেন ভিডিওও। তখনই বিষয়টি ঘটে। 

নিলয় ভিডিওটি প্রকাশ করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। এর শুরুতে এই তারকার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে বলতে শোনা যায়, তারা বাঘ-সিংহকে জড়িয়ে ধরতে পারবেন বলেই এই ব্যক্তিগত চিড়িয়াখানাটিতে গিয়েছেন। এরপর দেখা যায় ভয়ে ভয়ে তারা দুজন পালাক্রমে বাঘ ও সিংহের কাছে যান এবং হাত দিয়ে আদর করেন। আর তখনই একটি সিংহ থাবা দিতে ছুটে আসে। 

নিলয় তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। আসলে হৃদির ইচ্ছে ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সবকিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর।’

ভিডিও:

২০২১ সালে ১১ আগস্ট প্রেমিকা তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। ২০২০ সালের ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। বিয়ের পর বিভিন্ন সময় তাদের ঘুরতে ও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা গেছে। 

গত সপ্তাহে বাংলাদেশ থেকে তুরস্ক যান এই দম্পতি। সেখানে দেশটির নানা ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা। এরপর সেখান থেকে দুবাই উড়াল দেন নিলয়-হৃদি।

/এম/
সম্পর্কিত
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের ক্ষোভ নাকি নাটকের প্রচারণা!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
নিলয়ের টাক দেখে অজ্ঞান হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
সবার আগে নতুন খাতা খুললেন নিলয়-হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
নিলয়ের বিড়াল-বিজ্ঞাপনে মডেল হিমি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প