নায়ক হয়েও পার্শ্বচরিত্রে অপূর্ব!

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৪:৩২আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:০৩

যেকোনও ক্ষেত্রেই কিছু মানুষ আছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও পড়ে থাকেন আলোচনার বাইরে বা পার্শ্বচরিত্রে। শীর্ষ টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্বর এবারের পরিস্থিতিটাও অনেকটা তাই।

সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন সিএমভি’র ঈদ বিশেষ নাটক ‘প্রিয়জন’। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম।

নির্মাতা জানান, এবারের নাটকের গল্পটি বেশ আলাদা। যেখানে জিয়াউল ফারুক অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ, প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।

নায়ক হয়েও পার্শ্বচরিত্রে অপূর্ব! এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা তমা, মানে সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দুজনার প্রেম হতে সময় লাগে না। যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের। ‘প্রিয়জন’ গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ, নায়ক অপূর্ব নানান কারণেই পড়ে থাকেন পার্শ্বচরিত্রে!

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই ‘প্রিয়জন’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প