বর্ষবরণের গানচিত্রে রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গে স্বপ্নীল

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৩:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩:১৩

বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে এবার প্রকাশিত হবে বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী নতুন গান। যেখানে সঙ্গে থাকবেন তার তরুণ শিল্পী স্বপ্নীল সজীব।

অর্ধশত সমাবেতশিল্পীর অভিনব এ গানচিত্রের নাম ‌‘মঙ্গলবারতা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি ও পাদ্রি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘আমেজিং গ্রেস’কে একত্রিত করে নতুন এ গান তৈরি করা হয়েছে। এর সংগীতায়োজন করেছেন ভারতের সৈকত বিশ্বাস গোবলো এবং ভিডিও চিত্র নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এটি অবমুক্ত হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।

পরিবেশনাটি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এই মহামারি, যুদ্ধ বিগ্রহের সময় আমরা আবারও বুঝছি যে, মানুষ বড়ই অসহায়। দিন শেষে একমাত্র অধিপতিই আমাদের শেষ সম্বল। সকল হতাশা, সকল পরাজয়, সকল অসফলতার উত্তর অধিপতি। সকল কিছুর শেষে একমাত্র অধিপতির কাছেই আমাদের শেষ আকুতি, শেষ প্রার্থনা। এভাবেও রবীন্দ্রনাথ গানে ভেবেছেন। এটিরই উপস্থাপন হলো গানচিত্রটি। যা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।’ 

সংগীতশিল্পী স্বপ্নীল সজীব বলেন, ‘রবীন্দ্রসংগীত আমার পথ চলার দিশারি। যে গানের সুর, যে গানের কথা আমার জীবনের বীজমন্ত্র বলতে পারি, যে গান আমার চেতনার উন্মেষের লগ্ন থেকে আমাকে এতটা পথ জীবনের এই সুন্দর পথ চলায় এগিয়ে নিয়ে এসেছে আমার কৈশোর, আমার যৌবন, সায়াহ্ন বেলা পর্যন্ত- সেই গান বুকে আঁকড়ে নিয়ে যেন যেতে পারি এটাই আমার একান্ত প্রার্থনা।

গানটি প্রযোজনা করেছেন ধ্রুব গুহ এবং সমগ্র আয়োজনটি পরিচালনা করেছেন স্বপ্নীল সজীব।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?