শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে রাজপথে নাট্যশিল্পীরা

বিনোদন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২২, ১৩:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৫:৪১

‘ধর্ম অবমাননার’ অভিযোগে কারাগারে আছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তার মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আজ (৯ এপ্রিল) প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।

বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এটি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে অভিনয় শিল্পী সংঘ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আই টি আই বাংলাদেশ কেন্দ্র, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, চারু শিল্পী সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বিষয়টি নিয়ে পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আমাদের এই সমাবেশ। এখানে প্রায় সকল সাংস্কৃতিক সংগঠন আমাদের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি।’

আয়োজনে বক্তব্য রাখেন নাট্যজন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গণশিল্পী সমন্বয় পরিষদের মানজারুল চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের রফিকুল ইসলাম। এতে স্বরচিত কবিতা পাঠ করেন অনিকেত রাজেশ। পথনাটক পরিষদের সভাপতি  মিজানুর রহমানের সভাপতিতে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস। প্রতিবাদ সমাবেশ

/এম/
সম্পর্কিত
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
আসছে মামুনুর রশীদের ১০০ পর্বের নাটক
আসছে মামুনুর রশীদের ১০০ পর্বের নাটক
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
কেন মামুনুর রশীদকে নির্বাসনে পাঠাতে চান সৈয়দ জামিল
কেন মামুনুর রশীদকে নির্বাসনে পাঠাতে চান সৈয়দ জামিল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প