নাচ গান কবিতা ও নাটকে আরণ্যকের মে দিবস উদযাপন

ঢাবি প্রতিনিধি
০১ মে ২০২৩, ২১:০৬আপডেট : ০১ মে ২০২৩, ২১:০৬

মে দিবসের আবেদন শেষ হয়নি উল্লেখ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, যে উন্নয়ন মানবিকতা ধ্বংস করে, সে উন্নয়ন আমাদের দরকার নেই।

সোমবার (১ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাট্যদল 'আরণ্যক' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্য রাখছেন মামুনুর রশীদ

তিনি আরও বলেন, এখানে সাম্প্রদায়িকতা নেই, এখানে আঘাত হয় সম্পদ লুণ্ঠনের জন্য। এখানে ধর্মের ভিত্তিতে কেউ কাউকে আঘাত করে না। এখানে আঘাত করা হয় সম্পদ লুণ্ঠনের জন্য। মে দিবসের আবেদন শেষ হয়নি। এদেশে শ্রেণি সংগ্রাম তীক্ষ্ণতর হবে, একটি মানবিক, সমাজতান্ত্রিক এবং সুষ্ঠু বণ্টনভিত্তিক রাষ্ট্র তৈরি হবে—বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নাচ গান কবিতা ও নাটকে আরণ্যকের মে দিবস উদযাপন

এসময় আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিনেতা চঞ্চল চৌধুরী একক গান পরিবেশন করেন, আমিনুল হকের নির্দেশনায় কাজী নজরুল ইসলামের ‘জয় হোক! জয় হোক!’ গানটি দলীয়ভাবে পরিবেশন করেন আরণ্যক নাট্যদলের সদস্যরা, জন হেনরিক স্মরণে দলীয় গান পরিবেশন করা হয়, কবিতা আবৃত্তি করেন হাসেম মাসুদ, সুজাত শিমুল।

আয়োজনের শেষ অংশ হিসেবে মঞ্চত্ব করা হয় মামুনুর রশীদের রচনা ও হাশিম মাসুদের নির্দেশনায় আরণ্যকের নতুন নাটক 'নতুন ঘণ্টা'।

/এমএস/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের